৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার— ১২৭১ কর্মীকে ছাঁটাই করে প্রশংসায় ভাসছেন ক্যানভা সিইও

১২ নভেম্বর ২০২৬, ১১:০০ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১১:০৫ PM
মেলানি পারকিন্স

মেলানি পারকিন্স © টিডিসি সম্পাদিত

কর্মী ছাঁটাই সাধারণত কোনো প্রতিষ্ঠানের জন্যই স্বস্তির বিষয় নয়। বরং এমন সিদ্ধান্তের কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। তবে এবার কর্মী ছাঁটাইয়ের পর ভিন্ন ধরনের প্রশংসা পাচ্ছে ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। ছাঁটাইয়ের প্রক্রিয়া ও ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য দেওয়া ক্ষতিপূরণ প্যাকেজের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন প্রতিষ্ঠানটির সিইও মেলানি পারকিন্স।

ক্যানভা, এক্স, ইনস্টাগ্রাম ও লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেখানে অনেকেই ক্যানভার দেওয়া ক্ষতিপূরণ প্যাকেজের প্রশংসা করেছেন। একই সঙ্গে সংকটের সময়ে কর্মীদের প্রতি পারকিন্সের নেতৃত্ব ও মানবিক অবস্থানেরও প্রশংসা করেছেন অনেকে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি পুনর্গঠনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে ক্যানভা থেকে ১ হাজার ২৭১ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ২২ শতাংশ। ব্যাপক এই ছাঁটাইয়ের ফলে বিপুলসংখ্যক কর্মী চাকরি হারালেও বিষয়টির মানবিক দিকও স্বীকার করেছেন মেলানি পারকিন্স।

কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি এই ছাঁটাইকে ক্যানভার ১৩ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে চাকরি হারানো কর্মীদের ওপর এ সিদ্ধান্তের প্রভাবের বিষয়টিও স্বীকার করেন তিনি। কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যানভা ও এর সিইওকে অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় আলাদা করে প্রশংসা এনে দিয়েছে।

ছাঁটাই কর্মীদের জন্য ক্যানভা ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে?
ক্যানভা এক্ষেত্রে ভিন্ন এক পন্থা অবলম্বন করেছে। কর্মীদের কোনও ক্ষতিপূরণ না দিয়ে কেবল চাকরি থেকে বিদায় জানানোর পরিবর্তে, কোম্পানিটি তাদের ছয় মাসের বেতন, যোগ্য দেশগুলিতে ১২ মাসের স্বাস্থ্য পরিষেবার সুবিধা, ক্যারিয়ার বিষয়ক পরামর্শ (ক্যারিয়ার কোচিং), চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতিতে সহায়তা এবং এক বছরের জন্য লিঙ্কডইন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রদান করেছে। এছাড়াও কর্মীদের তাদের ব্যবহৃত ম্যাকবুক নিজেদের কাছে রেখে দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। সেইসঙ্গে, ক্যানভা তাদের ‘ক্যানভা কালেক্টিভ ফান্ড’-এর মাধ্যমে এমন কর্মীদের ১০,০০০ মার্কিন ডলার অনুদান দিচ্ছে। যারা নতুন ব্যবসা বা সামাজিক প্রকল্প শুরু করতে আগ্রহী। এই অনুদানের বিনিময়ে কোম্পানিটি তাদের কাছ থেকে কোনো মালিকানা বা ইক্যুইটি দাবি করছে না। উদার আর্থিক প্যাকেজ প্রদানের জন্য কর্মীরা ক্যানভার প্রশংসা করছেন।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীরা ছাঁটাই প্রক্রিয়াটি পরিচালনার ক্ষেত্রে ক্যানভার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন। লিঙ্কডইন (খরহশবফওহ)-এর ব্যবহারকারী অক্ষয় সাইনি মন্তব্য করেছেন যে, কর্মী ছাঁটাইয়ের মতো ঘটনা কখনোই সহজ নয়; তবে কোম্পানিটি যেভাবে পুরো বিষয়টি সামলেছে, তা তাদের সম্পর্কে অনেক কিছু বলে দেয়।

“ক্যানভা তাদের মোট কর্মীবাহিনীর ২২ শতাংশকে ছাঁটাই করছে, যার ফলে ১,২৭১ জন কর্মী প্রভাবিত হচ্ছেন। তবে কোম্পানিটি যেভাবে এই ছাঁটাই প্রক্রিয়াটি পরিচালনা করছে, তা প্রশংসার দাবি রাখে।”

যা থাকছে সুবিধায়
– ৬ মাসের বেতন
– কর্মীরা তাদের ব্যবহৃত কোম্পানির ম্যাকবুক বা ল্যাপটপগুলো নিজেদের কাছে রাখতে পারবেন

– ১২ মাস পর্যন্ত স্বাস্থ্যসেবা সুবিধা (হেলথকেয়ার কভারেজ)

– ‘ইক্যুইটি ভেস্টিং’-এর ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়ার শর্ত (এক বছর পূর্ণ হওয়ার আগে শেয়ার পাওয়ার অধিকার না থাকার নিয়ম) তুলে নেওয়া হয়েছে

– ক্যারিয়ার কোচিং এবং নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়তা

– ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য ১ বছরের লিঙ্কডইন প্রিমিয়াম সাবস্ক্রিপশন

– নতুন ব্যবসা বা সামাজিক প্রকল্প শুরুর জন্য ১০,০০০ ডলারের অনুদান কর্মসূচি—যার বিনিময়ে ক্যানভা কোনো ইকুইটি (মালিকানার অংশ) দাবি করবে না,”—লিখেছেন সাইনি।

তিনি লিখেছেন, ‘আমি চাই না কাউকে এমন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হোক। উবারে (কাজ করার সময় আমার টিমের অনেক মেম্বারকে ছাঁটাই করা হয়েছিল। এটি সবার জন্য ছিল এক আকস্মিক ধাক্কা এবং তাদের জন্য সময়টা ছিল অত্যন্ত ভীতিজনক। আমি সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও, কর্মক্ষেত্রের পরিবেশ এতটাই কঠিন হয়ে পড়েছিল যে, দীর্ঘ সময় ধরে আমার কাজের উপরও তার প্রভাব পড়েছিল। আমি চাই না, কাউকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হোক।’

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950