মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব আহসান

১৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ AM
মিছিলে কর্মীকে লাথি দিয়েছিলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান

মিছিলে কর্মীকে লাথি দিয়েছিলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান © সংগৃহীত

ঢাকায় বিএনপির রাজনৈতিক মিছিলে দলীয় কর্মীকে লাথি মারার ঘটনার এক দিন পর তার কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। লাথির শিকার ওই কর্মী শফিকুল ইসলাম শফিক নিজেই এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শফিকুল ইসলাম জানান, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত মিছিলে এ ঘটনা ঘটে। পরদিন ৮ নভেম্বর প্রতিমন্ত্রী রাজীব আহসান তাকে ফোন করে দুঃখ প্রকাশ করেন।

শফিক বলেন, মিছিল চলাকালে অনেকেই ছবি তোলার চেষ্টা করছিলেন। এতে মিছিলের শৃঙ্খলা কিছুটা বিঘ্নিত হচ্ছিল। তাকে লাথি মারার আগে রাজীব আহসান কয়েকবার ছবি তোলা বন্ধ করতে বলেছিলেন বলেও দাবি করেন তিনি।

লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী শফিকুল ইসলাম শফিক বলেন, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় থেকে তিনি রাজনীতিতে যুক্ত হন। গত এক দশক ধরে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

প্রকাশ্যে লাঞ্ছিত হওয়ার পরও রাজীব আহসানের সমালোচনা করতে অনাগ্রহী শফিক বলেন, মিছিলে শৃঙ্খলা বজায় রাখতেই প্রতিমন্ত্রী এমনটি করেছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় রাজীব আহসানের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে কি না, জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজীব আহসানের লাথি মারার ১০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনাটি নিয়ে দল ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। রাজীব আহসান বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950