ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন গ্রেপ্তার

১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ AM
ধানমন্ডি ২৭ নম্বরে কনকর্ড টাওয়ারের কয়লা বারের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ভিড়

ধানমন্ডি ২৭ নম্বরে কনকর্ড টাওয়ারের কয়লা বারের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ভিড় © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত ‘কয়লা’ বারে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় বারটির ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী ও বাউন্সারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিন ছাত্রলীগ নেতাও রয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঘটনার রাতে আটক করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার পর বারের সামনে ও ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা (২৩), ছাত্রলীগের নেতা মো. সুমন মিয়া (৩০) ও মো. আকবর হোসেন (২৭)। এ ছাড়া কয়লা বারের ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী ও বাউন্সার মো. জসিম খান (৩০), মো. শাহাদাত ইসলাম (২৮), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. জাহিদুল ইসলাম (২৩), শিপন (৩৮), মো. মারুফ (৩৬), মো. কাইয়ুম (৩৮) ও রাকিবুল ইসলাম (৩৮) রয়েছেন।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, ছাত্রদল নেতার করা মামলায় তিন ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ, মামলার এজাহার ও ছাত্রদল সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। একপর্যায়ে সুমন দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।

সেখানে কয়লা বারের নিরাপত্তাকর্মীরা সুমনকে ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকেও আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে গিয়ে আশ্রয় নেন।

তখন ছাত্রদলের নেতাকর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে বারের কর্মীরা কনকর্ড টাওয়ারের প্রবেশ ফটক বন্ধ করে দিয়ে লাঠি, লোহার রড ও হকিস্টিক নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950