বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি

১২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ AM
ভুয়া বোমা হামলার ঘটনায় স্কুলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী

ভুয়া বোমা হামলার ঘটনায় স্কুলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী © সংগৃহীত

ইতালির বিভিন্ন স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। দেশটির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে একই ধরনের ভুয়া হুমকি পাঠানো হয়েছে। একই সময়ে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলেও এ ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। খবর আল জাজিরার

বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশটির স্কুলগুলোতে বাস্তব কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ নিয়ে সরকারের মন্ত্রীদের একটি বৈঠকও ডাকা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইলে মেলোনিকেও হুমকি দেওয়া হয়েছে। বার্তাটি ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ নামে স্বাক্ষর করা হয়েছিল। একই ব্যক্তি শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদমাধ্যমগুলোর কার্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর দায় স্বীকার করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা দেশটির টেলিভিশন চ্যানেল লা৭-কে বলেন, অন্তত ৩০০টি স্কুল এই হুমকির আওতায় পড়েছে। তবে সংখ্যাটি আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘এখানে স্পষ্টতই একটি কৌশল কাজ করছে। এই মুহূর্তে কারা এর পেছনে থাকতে পারে, তা বলা কঠিন। গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তাদের শনাক্ত করতে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ই-মেইলের বিষয়বস্তু থেকেই স্পষ্ট যে বাস্তব কোনো ঝুঁকি কার্যত নেই বললেই চলে। সম্ভবত এটি প্রকৃত হামলার হুমকি নয়, বরং একটি সাইবার হামলা।’

এদিকে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের অনেক স্কুলেও বুধবার হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় স্কুলগুলো খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গত মাসে পাঠানো একই ধরনের একটি ভুয়া হুমকির সঙ্গে এবারের বার্তার মিল রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

স্কটল্যান্ডের পুলিশও জানিয়েছে, স্কুলগুলোতে পাঠানো বার্তাগুলো বিশ্বাসযোগ্য হুমকি নয় এবং এগুলোকে ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তাগুলোর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ কাজ করছে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের স্কুলগুলোতে একই ধরনের গণহারে বোমা হামলার ভুয়া হুমকি পাঠানো হয়েছিল।

ইউরোপজুড়ে সাম্প্রতিক সময়ে এ ধরনের হুমকির ঘটনা বেড়েছে। এতে বিভিন্ন দেশের বিমান চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি কয়েকটি দেশের সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়ন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও ঘটেছে। জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে গত সপ্তাহে।

ফ্রান্সে অক্টোবরে শত শত সুপারমার্কেটে একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানকে দায়ী করে মঙ্গলবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স। তবে তেহরান এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘শত্রুতামূলক’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোতে দৈনন্দিন জীবন ব্যাহত করতে রাশিয়া এ ধরনের তৎপরতা চালাচ্ছে বলে সন্দেহ করছেন কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার বলে দাবি করেছে।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950