ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি

১১ নভেম্বর ২০২৬, ১০:০০ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১০:০১ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিআরটিসি ডাবল ডেকার বাসে পেট্রলবোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান শৈলকূপা থানায় এই জিডি দায়ের করেন। 

এতে বলা হয়, গত ৯ নভেম্বর আনুমানিক রাত ১০ ঘটিকায় ঝিনাইদহ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস অভিমুখে আসার পথে শৈলকুপা থানাধীন দুধসর চাঁদপুর নামক স্থানে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বিআরটিসির একটি ডাবল ডেকার বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৯৬) লক্ষ্য করে কতিপয় দুর্বৃত্ত বোমা হামলা চালায়।

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কতিপয় ব্যক্তি ১০ নভেম্বর ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জন এবং শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহবান জানিয়ে পোস্ট প্রচার করছে। এ ধরনের ঘটনা ও প্রচারণার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায়, উল্লিখিত বোমা হামলার ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহনসমূহের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে শৈলকূপা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় একটি জিডি রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহীর একজন বোমা নিক্ষেপ করেন।

দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের দুই ইনকোর্স পরীক্…
  • ১১ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের অভিযোগে বহিষ্কৃত ঢাবি কর্মচারী আমান ছিলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950