আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ মোতায়েন

০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ AM
ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় গণবোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা জোরদার করে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হুমকির বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে।

এর আগে, রবিবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে [email protected] নামক একটি ইমেইল ঠিকানা থেকে ব্র্যাক ইউনিভার্সিটির উদ্দেশে হুমকির বার্তা পাঠানো হয়। এতে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর কথা বলা হয়।

হুমকির ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছিলেন, জিডির পর বিষয়টি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, এসব হুমকির কোনো ভিত্তি নেই।

হুমকির ইমেইলে বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’

ইমেইল পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বার্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফরোয়ার্ড করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়।

প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬