শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ AM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি © টিডিসি ফটো

শিক্ষকদের অবদান, মর্যাদা ও পেশাগত গুরুত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। সোমবার (৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের জ্ঞান, প্রজ্ঞা, মূল্যবোধ ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।

এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল,স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, অ্যান্ড শেইপিং আওয়ার ফিউচার্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ। তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষা ও সমাজ গঠনে তাদের দীর্ঘমেয়াদি অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম শওকত আলী। শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা শুধু জ্ঞান প্রদান করেন না; তারা শিক্ষার্থীদের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে পথ দেখান। তাদের জ্ঞান, পরামর্শ ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানে বিইউবিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসাইনকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আয়োজনে শিক্ষকদের অবদান বিশেষভাবে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শিক্ষকদের জ্ঞান, মেধা, পরামর্শ ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও সক্ষম করে তুলতে শিক্ষকদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের পেশার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950