২ ক্যাটাগরির পদে ৬২ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে তৃতীয় ও ষষ্ঠ গ্রেডে ২ ক্যাটাগরির পদে ৬২ কর্মকর্তা নিয়োগে ৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ অক্টোবর সকাল ১০টা থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক;
১. পদের নাম: সিস্টেম ম্যানেজার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩);
আরও পড়ুন: সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: প্রিন্সিপাল অফিসার;
পদসংখ্যা: ৬১টি;
বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬);
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১ নম্বর পদের জন্য ২১-৪৫ বছর এবং ২ নম্বর পদের জন্য ২১-৩৫ বছর (১ জুন ২০২৬ তারিখে);
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা জমা দিতে হবে। এছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি জমা দেওয়া যাবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট