বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই

০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ PM
সংবাদ উপস্থাপক নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ টেলিভিশনে

সংবাদ উপস্থাপক নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ টেলিভিশনে © সংগৃহীত

সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলা ও ইংরেজি সংবাদ উপস্থাপনার জন্য ‘সংবাদ উপস্থাপক’ নিয়োগে ৪ অক্টোবর আবেদনপত্র আহ্বান করেছে। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবরের মধ্যে সরাসরি বা ডাকযোগে বা ই-মেইলে অথবা হোয়াটসঅ্যাপে ছবিযুক্ত পুর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ (সিভি) আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিভিশন;

পদের নাম: সংবাদ উপস্থাপক (বাংলা ও ইংরেজি সংবাদ);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা ছবিযুক্ত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ (সিভি) আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে বা ই-মেইলে অথবা হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাবেন যে ঠিকানায়—

উপ-মহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

ই-মেইলে আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

[email protected] ঠিকানায় ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপে আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

হোয়াটসঅ্যাপে 01332125138 নম্বরেও আবেদনপত্র পাঠাতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিডিভির অফিশিয়াল ফেসবুক পেজ

৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬