বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে আবেদন চলছে ল্যাবএইড গ্রুপে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড হসপিটাল গ্রুপ। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ‘কনসালট্যান্ট ও রেজিস্ট্রার’ পদে কর্মকর্তা নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছেচলবে ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে/সরাসরি আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড হসপিটাল গ্রুপ;
পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, রেজিস্ট্রার;
বিভাগ/শাখা: ল্যাবএইড কর্ডিয়াক হসপিটাল, ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালাইজড সেন্টার, ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল চট্টগ্রাম;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন/খন্ডকালীন;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা [email protected] ঠিকানায় দরকারি কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে অথবা সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, হাউজ ৬, রোড ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: প্রথম আলো, ৪ অক্টোবর, পৃষ্ঠা ৫