ছয় বিদেশি নিয়ে জর্ডান গেল পুলিশ ফুটবল দল

০৮ আগস্ট ২০২৬, ০৩:০৯ PM
বিমানবন্দর বাংলাদেশ পুলিশের আসিফুজ্জামানের দল

বিমানবন্দর বাংলাদেশ পুলিশের আসিফুজ্জামানের দল © সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে ম্যাচ খেলতে জর্ডানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে আসিফুজ্জামানের দল।

জর্ডানের আম্মানে অবস্থিত কিং আব্দুল্লাহ-২ স্টেডিয়ামে আগামী ১১ আগস্ট সিরিয়ান ক্লাব আল ইত্তিহাদ আহলির মুখোমুখি হবে পুলিশ এফসি। ৬ বিদেশি নিয়ে লড়াই করার ইচ্ছে তাদের। এবারই প্রথম এএফসি চ্যালেঞ্জ লিগে ম্যাচ খেলবে পুলিশ। এই সুযোগটিও তারা পেয়েছে 

বাংলাদেশ থেকে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ আবাহনী লিমিটেডের। তবে দুই দলই আপাতত এএফসির নিষেধাজ্ঞায় আছে।

তাই বসুন্ধরা কিংস ও আবাহনীর বদলে টিকিট পেয়ে যায় লিগে তৃতীয় হওয়া ফর্টিস এফসি ও চতুর্থ হওয়া পুলিশ এফসি। ফর্টিস অবশ্য নিজেদের ম্যাচটি খেলবে দেশের মাঠে। আগামী ১১ আগস্ট বসুন্ধরা কিংস অ্যারেনাতে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। 

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬