ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান

১২ আগস্ট ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৪:২৬ PM
টেইলর সুইফট

টেইলর সুইফট © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও থেকে টেইলর সুইফটের গান সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউসের পোস্টে মার্কিন এই পপ তারকার গান ব্যবহারের পর সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

হোয়াইট হাউস গত সপ্তাহে সুইফটের দুটি গান ব্যবহার করেছিল। পরে সংশ্লিষ্ট পোস্টগুলো থেকে গানগুলো সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে হোয়াইট হাউস ও টেইলর সুইফটের প্রতিনিধির কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

সুইফট সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন তিনি। এর আগে ২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে উদ্দেশ্য করে সুইফট লিখেছিলেন, তিনি জানেন যে আমেরিকানরা তাকে প্রেসিডেন্ট হিসেবে চায় না।

সুইফটের ওই রাজনৈতিক অবস্থানের পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময়ে তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। হ্যারিসকে সমর্থনের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!’ পরে তিনি আরও লিখেছিলেন, ‘কেউ কি খেয়াল করেছেন যে, আমি ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি’ বলার পর থেকে, সে আর ‘হট’ নেই?’

গত সপ্তাহে ট্রাম্পের প্রচারণার টিকটক পেজে সুইফটের দুটি গানের উল্লেখ করে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তার রেড ও উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদারসহ বিভিন্ন গানের নাম ও গানের কথার সঙ্গে মিল রেখে রাজনৈতিক বার্তা দেওয়া হয়। পোস্টটির ক্যাপশনে রেড (ডোনাল্ড ট্রাম্পের সংস্করণ) এবং ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বাক্য ব্যবহার করা হয়েছিল।

এর আগে জুনে ট্রাম্পের প্রচারণা টিকটকে সুইফটের আই নিউ ইট, আই নিউ ইউ গান ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওতে ট্রাম্পকে হোয়াইট হাউসে শিশুদের সঙ্গে কথা বলতে, ইউএফসি ম্যাচে নাচতে এবং নির্বাচনী সমাবেশে অংশ নিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘@প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে আমাদের দেশ ও আমেরিকার জনগণকে আর কেউ বেশি ভালোবাসে না।’

আরও দেখুন: একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্ষে কারা?

সাম্প্রতিক মাসগুলোতে এটি ছিল ট্রাম্প প্রশাসন বা তার নির্বাচনী প্রচারণার পক্ষ থেকে সুইফটের গান ব্যবহারের তৃতীয় ঘটনা। এপ্রিলে হোয়াইট হাউসের একটি ভিডিওতে হাই ইনফাইডেলিটি গানটি ব্যবহার করা হয়। ভিডিওতে আর্টেমিস-২ এর নভোচারীদের ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের দৃশ্য দেখানো হয়েছিল।

এর আগে নভেম্বরে হোয়াইট হাউসের একটি টিকটক ভিডিওতে সুইফটের দ্য লাইফ অব আ শোগার্ল অ্যালবামের দ্য ফেট অব ওফেলিয়া গান ব্যবহার করা হয়েছিল। ভিডিওতে মার্কিন পতাকা, বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও ট্রাম্পের নানা ছবি ছিল। এর মধ্যে ২০২৩ সালে গ্রেপ্তারের সময় তোলা ট্রাম্পের মাগশটও ছিল।

সুইফট ছাড়াও বেশ কয়েকজন সংগীতশিল্পী ট্রাম্প প্রশাসনকে তাদের গান ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাদের মধ্যে সাবরিনা কার্পেন্টার ও আরিয়ানা গ্রান্ডের নাম উল্লেখ করেছে রয়টার্স।

ট্রাম্প প্রশাসনের যোগাযোগ দল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। অভিবাসনবিরোধী অভিযান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের মতো বিভিন্ন ইস্যুতে ছবি ও জনপ্রিয় গান ব্যবহার করে তারা নিয়মিত পোস্ট করে আসছে। তথ্যসূত্র: রয়টার্স।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬