স্পেসএক্সের হাত ধরে মহাকাশে পাড়ি দেবে ভিয়েতনামের ভিনস্পেস 

১১ আগস্ট ২০২৬, ০৪:২৭ PM
ভিনস্পেস

ভিনস্পেস © সংগৃহীত

ভিয়েতনামের বহুজাতিক প্রতিষ্ঠান ভিনগ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভিনস্পেস, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের সঙ্গে স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তি করেছে। চুক্তির আওতায় ২০২৭ সালে স্পেসএক্সের ট্রান্সপোর্টার রাইডশেয়ার মিশনের মাধ্যমে ভিনস্পেসের প্রথম স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠানো হবে। 

মঙ্গলবার ১১ আগস্ট স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তি স্বাক্ষরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভিনস্পেস। ভিনস্পেস জানায়, তাদের স্যাটেলাইটগুলো স্পেসএক্সের একটি যৌথ উৎক্ষেপণ মিশনের অংশ হবে। এই রাইডশেয়ার কর্মসূচিতে একই রকেটে একাধিক গ্রাহকের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, ফলে উৎক্ষেপণ ব্যয় ভাগ করে নেওয়ার সুযোগ থাকে। স্যাটেলাইটগুলো ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে। 

ভিনস্পেস জানিয়েছে, তারা স্যাটেলাইটগুলোর গবেষণা, উন্নয়ন, উৎপাদন ও কক্ষপথে পরিচালনার দায়িত্ব পালন করবে। এসব মিশনের মাধ্যমে নিজস্ব প্রযুক্তি কক্ষপথে পরীক্ষা, স্যাটেলাইট প্রকৌশল সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতে বাণিজ্যিক মহাকাশ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। 

প্রতিষ্ঠানটি স্যাটেলাইট নকশা ও উৎপাদন থেকে শুরু করে অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন ও টেস্টিং, উৎক্ষেপণ ব্যবস্থাপনা, স্যাটেলাইট পরিচালনা এবং মহাকাশভিত্তিক ডেটা সেবা পর্যন্ত পুরো ‘স্পেস ভ্যালু চেইনে’ সক্ষমতা গড়ে তুলতে চায়। 

আরও দেখুন: কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

ভিনস্পেস ভিয়েতনামের ভিনগ্রুপের অংশ এবং ২০২৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ভিনগ্রুপের প্রতিষ্ঠাতা ফাম নাত ভুয়ং। ভিয়েতনাম কয়েক দশক ধরে মহাকাশ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং ২০০৮ ও ২০১২ সালে দেশটি দুটি টেলিযোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

এ চুক্তিকে ভিয়েতনামের উদীয়মান মহাকাশ খাতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনাম দেশটিতে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি দেয়। তথ্যসূত্র: রয়টার্স, এপি। 

আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬