রাজবাড়ীতে বিদেশি অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৪ PM
বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার

বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার © সংগৃহীত ও সম্পাদিত

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে র‍্যাব-১০-এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মো. মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

অন্যদিকে, বুধবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বারের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০-এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপরাধ দমন ও মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬