ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা

২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫২ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ AM
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন চাঁদাবাজির প্রমাণাদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছেন।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এ বিষয়টির কথা ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাবি ছাত্রদলের চাঁদাবাজি আগামীকাল (রবিবার) প্রমাণসহ প্রজেক্টরে দেখানো হবে। বেলা ১২ টা, ডাকসু ভবন। সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার আহবান।

প্রসঙ্গত, সম্প্রতি চাঁদাবাজির তথ্য ফাঁস করে দেওয়ার জেরে কয়েকটি ভ্রাম্যমান দোকান ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ছাত্রদলের অভিযুক্ত নেতারা অভিযোগটি অস্বীকার করেছেন। এ প্রেক্ষিতে এবি জুবায়ের এমন ঘোষণা দিলেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬