আমার সব ঠিক আছে, হয়তো একটাই ভুল— ঢাবিতে চান্স পাইনি

০৭ মার্চ ২০২৬, ০২:১০ PM
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার © সংগৃহীত

আমার সব ঠিক আছে হয়তো একটাই ভুল আমি ঢাবিতে চান্স পাইনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার (৬ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা কর্মকাণ্ড এবং ঢাবিকেন্দ্রিক ‘কোরাম’ রাজনীতির সমালোচনা করেন।

সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে ঢাবিকে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, ভাই-ব্রাদার কোরাম নাই।’

তিনি বলেন, ‘ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না। আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন।জুলাইয়ের পরে ইমাম, মাস্টারমাইন্ড, মুয়াজ্জিন, নয় দফার ঘোষক, কে কারে আশ্রয় দিছে, কে কারে মোবাইল কিনে দিছে এগুলো নিয়ে চরম মাত্রার পাগলামি করা হইছে।’

রাকসুর জিএসের বলেন, ‘আমি তখন ক্যাম্পাসের বিভিন্ন মুভমেন্ট করতেছিলাম। তখন চলমান ছিল পোষ্য কোটা আন্দোলন। আমাদের জাতীয় নেতারা এগুলো নিয়ে এতটাই পড়ে ছিল যে তারা ঢাবি থেকে একটা ডাক দিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময় পায়নি।’

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আম্মার লেখেন, ‘ঢাবির কোনায় কোনায় জুলাই নিয়ে কোটি কোটি টাকার কালচারাল প্রোগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা আয়োজনের প্রপোজাল নিয়ে দিনের পর দিন আমাদের অভ্যুত্থানের নেতাদের সাথে দেখা করার জন্য ঘুরেছি। এত উপেক্ষিত ছিলাম যে, আমার সব ঠিক আছে হয়তো একটাই ভুল আমি ঢাবিতে চান্স পাইনি।’

অভ্যুত্থানের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘অভ্যুত্থানের নেতারা যে দলই বানাবে সেটাই আমার প্রাণের সংগঠন, তবে আমি সেই সময়গুলোকেই দায়ী করব যে সময় ভাই-ব্রাদার বানানোর পরিবর্তে মানুষকে মূল্যায়ন করেছিলেন ফ্যান-ফলোয়ার দিয়ে। উপেক্ষা করতে করতে হাজার হাজার ভাই-ব্রাদার হারালেন।’

 সবশেষে রাকসুর জিএস নেপালের ‘জেন-জি’ সরকারকে শুভকামনা জানান।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬