ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একগুচ্ছ নির্দেশনা

২১ জানুয়ারি ২০২৬, ০১:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ পরবর্তী করণীয় সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল কোনও প্রার্থী পুনঃনিরীক্ষায় আগ্রহী হলে ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ ১ হাজার টাকা ফিসহ সামাজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে।

ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীকে আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয়-মনোনয়ন দেওয়া যাবে না। 

এতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি/ ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ১ ফেব্রুয়ারি, থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে। কোটার আবেদনপত্রের সাথে অবশ্যই বিষয় পছন্দক্রম (Online থেকে Download করা) ফরম জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমবার বিষয় বরাদ্দ দেওয়া হবে ৯ ফেব্রুয়ারি, দ্বিতীয়বার ২৩ ফেব্রুয়ারি ও তৃতীয়বার ২৩ ফেব্রুয়ারি। আর প্রথম পর্যায়ে সাক্ষাৎকার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্যায়ের সাক্ষাৎকার চলবে ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর তৃতীয় পর্যায়ের সাক্ষাৎকার শুরু হবে ৬ মার্চ। এটি চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া ৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১২ মার্চ পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল।  

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9