হাদি ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারসহ ৯ দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

২১ জানুয়ারি ২০২৬, ১২:৫১ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৫২ PM
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন © টিডিসি

শহীদ ওসমান হাদি, দীপু দাস, আয়েশাসহ জুলাই গণহত্যায় জড়িতদের বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক লিখিতভাবে দাবিগুলো জানায়।

সংগঠনটির দাবিগুলো হলো জুলাই গণহত্যায় জড়িত এবং ওসমান হাদি, দীপু দাস, আয়েশাসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে; শিক্ষা খাতে জিডিপির ৬ ভাগ বা বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করা; অবিলম্বে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকেবি) অধ্যাদেশ জারি করা; জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরম ফিলাপ এবং ইনকোর্স পরীক্ষার বর্ধিত ফি বাতিল করা; পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত করা; বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ১০% কর প্রত্যাহার করা; সকল স্কুল ও কলেজে লাইব্রেরি, খেলাধুলার মাঠ এবং সৃজনশীল কার্যক্রম বৃদ্ধি করা; শিক্ষার বেসরকারীকরণ-বাণিজ্যিকীকরণ-সংকোচন এবং সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা; ধর্ষণ, নারী নিপীড়ন ও টিজিংয়ের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950