ঢাবির শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি আশিক, সাধারণ সম্পাদক সজিব

০৩ মার্চ ২০২৬, ০৮:০০ PM
আশিক মাহমুদ ও মাশরাফি ইয়াবিন সজিব

আশিক মাহমুদ ও মাশরাফি ইয়াবিন সজিব © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেরপুর জেলা ছাত্র সংসদে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আশিক মাহমুদ ও  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মাশরাফি ইয়াবিন সজিব।

সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনের পর ঢাবির শেরপুর জেলা কল্যাণের সাবেক সভাপতি জাহিদ হাসান জনি ও সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ  রাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ছাড়া ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি আশিক বলেন, আপনাদের বিশ্বাস, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। এই আমানত যেন সততা, ন্যায় ও দায়িত্ববোধের সাথে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী। শেরপুর জেলার কল্যাণে কাজ করে যেতে চাই।

শিক্ষার্থী পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাশরাফি ইয়াবিন সজিব বলেন,  গাড়ো পাহাড়ের পাদদেশের ছোট্ট জেলা শেরপুর। শেরপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের যে কোন বিপদে ভাই হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬