নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী

১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ঢাকা বিশ্ববিদ্যালয়

‎নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী। কয়েক দিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট উদ্বেগ থেকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। ‎বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি অনুষ্ঠানে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
‎
‎উপাচার্য বলেন, গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুই বিদেশি শিক্ষার্থী বুধবার সকালে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। সকালে তারা তাকে জানান, নিরাপত্তা শঙ্কায় তারা চলে যাবেন। উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমরা চাই না।’
‎
‎তবে ওই দুই শিক্ষার্থীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস।
‎
‎অফিসটির সিনিয়র কার্টোগ্রাফার আমরান হোসেন জানান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তবে যারা চলে গেছেন, তাদের বিষয়ে অফিসে কোনো তথ্য নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ জানবে।
‎
‎এদিকে, আগামী তিন মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
‎
‎তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে ওবিই পদ্ধতির বিকল্প নেই। এ পদ্ধতি চালু না হলে শিক্ষার্থীরা দেশি-বিদেশি চাকরির বাজারে পিছিয়ে পড়বেন। আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের জন্যও এটি জরুরি।
‎
‎উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম আধুনিকায়ন করতে হবে। বিভিন্ন বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কোর্স চালু এবং পাঠ্যক্রমে সময়োপযোগী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। শুধু বিভাগের শিক্ষকদের নিয়ে কারিকুলাম পর্যালোচনা না করে সংশ্লিষ্ট পেশার বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও যুক্ত করতে হবে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জার্নালের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু পদোন্নতির প্রয়োজনে জার্নাল প্রকাশের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জার্নালগুলোকে আন্তর্জাতিক ইনডেক্সিংয়ের আওতায় আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইনডেক্সিং অর্জনে ব্যর্থ জার্নাল বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950