শর্ত সাপেক্ষে চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

১১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফলাফলে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীও শর্ত মেনে আবেদন করার সুযোগ পাবেন। তবে তাদেরকে দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হওয়া যাবে না।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ কার্যালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। 

তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ভর্তি কমিটির মিটিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অকৃতকার্য হওয়া (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে কোনোভাবেই তাদেরকে দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হওয়া যাবে না।

জানা গেছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। ৩টি বিভাগীয় শহরে এই পরীক্ষা হবে। চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়
  • ১১ নভেম্বর ২০২৬
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের…
  • ১১ নভেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ, দেখুন এ…
  • ১১ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতায় বউ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950