নতুন ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সমুদ্র তীর থেকে দেখলেন কিম

০৫ মার্চ ২০২৬, ১২:২৮ PM
সমুদ্র তীরে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

সমুদ্র তীরে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন © আল-জাজিরা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন ৫ টন সক্ষমতার ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ থেকে ‘কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা চালানোর তদারকি করেছেন। জাহাজটির আনুষ্ঠানিক কমিশনের আগে এ পরীক্ষা চালানো হলো। দেশটির সরকারি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, বুধবার চো হ্যোন ধ্বংসকারী জাহাজ থেকে সি-টু-সারফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তদারকি করেন। এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজের সক্ষমতার ‘মূল উপাদান’ হিসেবে মূল্যায়ন করেন তিনি। এটিকে তার দেশের জন্য ‘সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন কিম।

উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, এর সমজাতীয় বা তার চেয়ে উন্নতমানের আরও যুদ্ধজাহাজ উৎপাদন করতে বলেছেন। তার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র গ্রহণে সক্ষমতা অর্জনের কথাও বলেছেন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবর অনুসারে, দেশের পশ্চিমে ন্যাম্পো জাহাজ ঘাটে বলেন, ‘আমাদের নৌবাহিনীর পানির নিচে ও ওপর থেকে আক্রমণের শক্তি দ্রুত বৃদ্ধি পাবে। নৌবাহিনীর পারমাণবিক অস্ত্রায়ন সন্তোষজনক অগ্রগতিতে রয়েছে। এসব সাফল্য আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় একটি মৌলিক পরিবর্তন দেখায়, যা আমরা অর্ধশতাব্দী ধরে অর্জন করতে পারিনি।’

আরও পড়ুন: ইরান যুদ্ধে টালমাটাল অর্থনীতি, জরুরি বৈঠকের ডাক দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার সরকারি ইয়োনহাপ সংবাদ সংস্থা উল্লেখ করেছে যে, উত্তর কোরিয়া ‘কৌশলগত’ অস্ত্রের উল্লেখ করে বোঝাতে চায় যে, এগুলোর পারমাণবিক সক্ষমতা থাকতে পারে।

কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবারের মধ্যে জাহাজ ঘাটে দুই দিনের সফরে চো হ্যোন পরিদর্শন করেন কিম, যেটি বর্তমানে উত্তর কোরিয়ায় নির্মাণাধীন নতুন সিরিজের ৫ হাজার টন ধারণ ক্ষমতার ‘চো হ্যোন-ক্লাস’ ডেস্ট্রয়ার জাহাজ।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬