দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের কারাদণ্ড

১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ PM
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল © সংগৃহীত

সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর নিজেকে গ্রেপ্তারে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর রয়টার্স। 

শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই ঐতিহাসিক রায় প্রদান করে। রায়ের সরাসরি সম্প্রচারে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে বিতর্কিত সামরিক আইন ঘোষণার প্রেক্ষাপটে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।

কারাদণ্ডের পাশাপাশি ইউনের বিরুদ্ধে সরকারি নথি জালিয়াতি এবং সামরিক আইন জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগও প্রমাণিত হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট আইনি পরোয়ানা কার্যকর করতে বাধা দিয়ে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন।

ব্যর্থ সামরিক আইন ঘোষণার ঘটনায় ইউনের বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল, এটিই তার মধ্যে প্রথম কোনো রায়। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। 

যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬