দোল পুর্ণিমা

আখাউড়া স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

০৪ মার্চ ২০২৬, ০৬:১২ AM
আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দর © টিডিসি ফটো

দোল পুর্ণিমা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বুধবার (৪ মার্চ) সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর হলো আখাউড়া। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে বেশ গতি পেয়েছে। এই বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ। এ ছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরণের পণ্য রপ্তানি হয়।

এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ গম আমদানির চিন্তা করছেন ব্যবসায়ীরা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬