সনদ জটিলতায় ভারতে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

২০ নভেম্বর ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০১:৪৯ PM
 আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দর © সংগৃহীত

মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে ভারতে মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে (২০ নভেম্বর) বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে অনলাইন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানান, মাছ ও শুঁটকি রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে একটি বিশেষ সার্টিফিকেট নিতে হয়। কিন্তু গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি চিঠিতে জানায়, এ সার্টিফিকেট আর ম্যানুয়ালি নয়, অনলাইন পদ্ধতিতে নিতে হবে। একই নির্দেশ সংশ্লিষ্ট অফিসগুলোতেও পাঠানো হয়। কিন্তু অনলাইন সার্টিফিকেট কার্যকর করতে মৎস্য দপ্তর কোনো উদ্যোগই নেয়নি।

তিনি বলেন, আজ বুধবার (১৯ নভেম্বর)  প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছিল। সার্টিফিকেট নিতে গেলে জানা যায়,এখন থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া আর কিছুই গ্রহণযোগ্য নয়। পরে এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে নানা প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো সম্ভব হয়। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, বৃহস্পতিবার থেকে আর অনলাইন সার্টিফিকেট ব্যতীত কোনো চালান যাবে না।

ফারুক মিয়া আরও বলেন, অনলাইন ব্যবস্থা চালু না থাকায় আমরা  রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হয়েছি। কবে থেকে রপ্তানি পুনরায় চালু হবে, সেটিও নিশ্চিত করে বলতে পারছি না।

হঠাৎ এ জটিলতায় সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬