ভারতকে হারিয়ে বড় সুসংবাদ পেল বাংলাদেশ

২০ নভেম্বর ২০২৫, ১২:৪৯ PM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

২২ বছর পর ভারতের বিপক্ষে ঘরের মাঠে দারুণ এক জয় পায় বাংলাদেশ। এই জয়ের পর এবার সুখবরও পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে হামজা চৌধুরীদের।

বুধবার (১৯ নভেম্বর) রাতে হালনাগাদকৃত তালিকায় তিন ধাপ উপরে উঠেছে বাংলাদেশ। ১৮৩ থেকে এখন লাল-সবুজের প্রতিনিধিদের অবস্থান ১৮০ নম্বরে।

গত ৯ বছরে এটিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। এর আগে, সর্বশেষ ২০১৬ সালের মার্চে ১৭৭ নম্বরে ওঠেছিল লাল–সবুজরা। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, জয় পাওয়ার পর তা ৯১১-এ দাঁড়ায়।

বিপরীতে, বাংলাদেশের কাছে হেরে ভারতের ১৮ পয়েন্ট কমেছে, এতে ১৩৬ থেকে ১৪২ নম্বরে নেমে গেছে তারা।

অবশ্য র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড; তাদের অবস্থান ধরে রেখেছে। তবে দুই ধাপ এগিয়ে ৭ থেকে ৫ নম্বরে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬