ভোট চাইতে গিয়ে কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা

১২ নভেম্বর ২০২৫, ০২:১৪ AM
ধান কাটার সময়ে

ধান কাটার সময়ে © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কুষ্টিয়া সদর আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি কৃষকদের কাছে গিয়ে তাদের কয়েকজনের ধান কেটে দেন। তার এ কাজের একটি ভিডিও আজ ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা গেছে, মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে তিনি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গেছেন। এ সময় কৃষকদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি ধান কাটা শুরু করেন। কিছু সময় ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে নিয়ে নির্বাচনী লিফলেট দিয়ে ভোট চেয়ে বিদায় নেন।

এসময় উপজেলা ও ইউনিয়নের জামায়াত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950