ধর্ষণ মামলার আসামিকে আশ্রয় দিলে ছাড় নয়: আইনমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ PM
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী © টিডিসি

নরসিংদীর আলোচিত ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

আইনমন্ত্রী বলেন, নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত, তাদের কেউ আশ্রয় দিলে তাদের শিকড় ধরে উপড়ে ফেলা হবে। 

মামলার জট প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, দেশে মামলার জট একটি প্রকট সমস্যা। এ সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তবে কেউ বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করলে সে বিষয়টি সুপ্রিম কোর্ট দেখবেন।

আইনমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও হানাহানি-মারামারির ঘটনায় প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের ইতিবাচক কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কান্নায় ভেঙে পড়া রোনালদোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল
  • ০৭ জুলাই ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো: এক অপূর্ণ স্বপ্নের মহাকাব্যিক বিদায়
  • ০৭ জুলাই ২০২৬
শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়: সংখ্যায় সংখ্যায় পর্তুগিজ …
  • ০৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয়, কোয়ার্টার ফাইনালে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
যোগ করা সময়ের গোলে এগিয়ে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence