চাঁদপুরে মধ্যরাতে পুড়েছে ৬ ব্যবসাপ্রতিষ্ঠান 

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ AM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন © টিডিসি

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের একটি মার্কেটের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। খবরে পেয়ে হাজীগঞ্জ ফয়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী দাবী করেন, তাদের মার্কেটের ১২টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, টাইলস অ্যা স্যানেটারী, হার্ডওয়্যার ও পাইপের দোকান।

প্রত্যক্ষদর্শী সাবেক অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারীসহ স্থানীয়রা জানান, আগুনের লেলিহান দেখে প্রথমে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের কল করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে তারা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম  বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাকীগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ইউনিট ও এলাকাবাসী দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬