ভূমি প্রতিমন্ত্রীর সহায়তায় মায়ের কিডনিতে জীবন ফিরে পেল ছেলে

০৪ মার্চ ২০২৬, ০৭:২৬ AM
পিজি হাসপাতালে কৃষ্ণ হাজংয়ের সফল হয় কিডনি প্রতিস্থাপন করা হয়।

পিজি হাসপাতালে কৃষ্ণ হাজংয়ের সফল হয় কিডনি প্রতিস্থাপন করা হয়। © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণ হাজং। মৃত্যু যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। বেঁচে থাকার যুদ্ধে প্রথমে ময়মনসিংহ এবং পরে ঢাকায় চিকিৎসা নেয়া শুরু করেন তিনি। ডাক্তার জানায় তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। নিয়মিত ডায়ালাইসিস-ই এখন তাকে বাঁচিয়ে রাখতে পারে। 

এদিকে কৃষ্ণ-ই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। অর্থাভাবে আর চিকিৎসা চালিয়ে না যেতে পেরে গত বছরের মে মাসের শেষদিকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে চলে আসেন তিনি। এদিকে অসুস্থ থাকায় কোনো কাজও করতে পারছেন না তিনি। ফলে কৃষ্ণের স্ত্রী, কন্যা এবং মা-বাবার পরিবারটিরও বেহাল দশা হয়ে পড়ে। 

তবে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই কথাটি যেন আজ সত্যি হয়ে গেল। মায়ের দেওয়া কিডনিতেই জীবন ফিরে পেলেন নেত্রকোনার কৃষ্ণ হাজং। কিডনি প্রতিস্থাপনসহ সামগ্রিক চিকিৎসার ব্যয় নির্বাহ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

অসহায় কৃষ্ণ হাজংয়ের এ দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান ব্যারিস্টার কায়সার কামাল। নিজ উদ্যোগে আবার এই অসহায় মানুষটির চিকিৎসা শুরু করেন। প্রথমে ময়মনসিংহ এবং পরবর্তীতে সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত বছরের ১৮ জুন থেকে ঢাকার পিজি হাসপাতালে কৃষ্ণের চিকিৎসা শুরু হয়।

তবে ডাক্তার জানায়, একমাত্র কিডনি প্রতিস্থাপনই কৃষ্ণের জীবন বাঁচাতে পারে। তবে এসময়ও হাল ছাড়েননি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কৃষ্ণের জীবন বাঁচাতে নিজ খরচে চালিয়ে গেছেন চিকিৎসা। অবশেষে নিজের একটি কিডনি ছেলে কৃষ্ণকে দান করার সিদ্ধান্ত নেন তার গর্ভধারিণী মা।

দীর্ঘ ৮ মাস চিকিৎসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকার পিজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের আনুষঙ্গিক কাজ শেষ হয়। সোমবার (২ মার্চ) অপারেশনের মাধ্যমে সফল হয় কিডনি প্রতিস্থাপন। এর সার্বিক খরচ ও তদারকি করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

এ বিষয়ে কৃষ্ণ হাজংয়ের স্ত্রী বলেন, আমার স্বামীর দুইটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের যতটুকু সামর্থ্য ছিল চিকিৎসা করার চেষ্টা করেছি। তবে এর মাঝে মনে হয়েছিল ওনাকে হয়ত আর আমরা বাঁচাতে পারবো না। তবে ভূমি মন্ত্রী সাহেবের সহায়তায় এবং ওনার মায়ের কিডনিতে আমার স্বামী আবার বাঁচার স্বপ্ন দেখছি।

এ বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। মানবিক দায়বদ্ধতা থেকেই আমি কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। সবসময় তার চিকিৎসার অগ্রগতির সার্বিক খোঁজ-খবর নিয়েছি। সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। কৃষ্ণ হাজং সুস্থ হয়ে যেন তার পরিবারের হাল ধরতে পারে। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9