ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ ঢা‌বি সাদা দলের

০৫ মার্চ ২০২৬, ১২:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্প‌তিবার (৫ মার্চ) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃ‌তিতে নেতারা বলেন, একজন বিনয়ী ও মেধাবী শিক্ষককে তারই কার্যালয় বা কর্মস্থলে এমন নৃশংসভাবে হত্যার শিকার হওয়া কেবল ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়; বরং দেশের পুরো শিক্ষক সমাজের জন্য এক চরম অবমাননা ও নিরাপত্তার চরম সংকটকে নির্দেশ করে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন নিজ ক্যাম্পাসে বা নিজ কর্মক্ষেত্রে নিরাপদ থাকেন না, তখন জাতির মেরুদণ্ড গড়ার কারিগররা এক ভয়াবহ ভয়ের সংস্কৃতির মধ্যে নিপতিত হন।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, এ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদঘাটন এবং ঘাতক ফজলুসহ (যদি অন্য কেউ জড়িত থাকে) সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে সাদা দলের নেতারা আরও বলেন, নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং সহকারী অধ্যাপক মরহুমা আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত কামনা করছি। সাদা দল বিশ্বাস করে, অপরাধীর পরিচয় যাই হোক না কেনো, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাদা দল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে আছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬