ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা বললেন ডিন

২১ জানুয়ারি ২০২৬, ১২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. মো. এনামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব রেডি হয়ে গেছে যত দ্রুত সম্ভব আমরা প্রকাশ করে দেব। আশা করি, চলতি মাসেই ফলাফল প্রকাশ করা হবে।’

জানা গেছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস। সে হিসেবে আগামী সপ্তাহেই এ ফলাফল প্রকাশ করা হবে। ইউনিটটির প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে হিসেবে প্রতি আসনে লড়ছেন ৬০ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি

ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - সিলেট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় - ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় - রংপুর।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর।

মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9