ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে

২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM
 ময়মনসিংহ ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা

ময়মনসিংহ ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা © ওয়েবসাইট থেকে সংগৃহীত

ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ক্যাডেট কলেজের ওয়েবসাইটে (https://cadetcollege.army.mil.bd/) এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ৩০ জানুয়ারি এবং ৪ ও ৬ ফেব্রুয়ারি মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

ফল দেখতে এখানে ক্লিক করুন 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় ২১ জানুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে বাবা ও মাকে উপস্থিত থাকতে হবে।

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 

গত ২৭ ডিসেম্বর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় ৭ম শ্রেণিতে। ভর্তির প্রক্রিয়াটি হয় লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9