কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, করবেন যেভাবে 

২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ২১ জানুয়ারি থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এটি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়,  কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল কোন প্রার্থী পুন:নিরীক্ষায় আগ্রহী হলে আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ ১০০০/- (এক হাজার) টাকা ফিসহ সামাজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে। 

এতে আরও বলা হয়, পুন:নিরীক্ষার ফলাফল ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অংশে পাওয়া যাবে। 

ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950