অফিস চলাকালে সরকারি চিকিৎসকের ডিউটি, সেই ক্লিনিকের কার্যক্রম স্থগিত

০৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ PM
অফিস চলাকালে সরকারি চিকিৎসকের ডিউটি, সেই ক্লিনিকের কার্যক্রম স্থগিত

অফিস চলাকালে সরকারি চিকিৎসকের ডিউটি, সেই ক্লিনিকের কার্যক্রম স্থগিত © সংগৃহীত ও সম্পাদিত

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে বেসরকারি ক্লিনিকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ঘটনায় শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারকে শোকজ ও তার রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ দেওয়ার পর এবার ওই ক্লিনিকের কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হবে না কেন— তা জানতে চেয়ে ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমুহ) ডা. এএইচএম মইনুল আহসান শরীয়তপুরের সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালককে এই চিঠি প্রেরণ করেন।

চিঠিতে সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে দুটি অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। এগুলো হল— অফিস চলাকালীন সময়ে সরকারি চিকিৎসকের প্র্যাকটিস করা ও প্রতিষ্ঠানটি ২০২৩-২০২৪ অর্থ বছরের পর লাইসেন্স নবায়ন না করা।

এতে বলা হয়েছে, এ অভিযোগ বা অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সকল স্বাভাবিক কার্যক্রম স্থগিত ঘোষনা করা হল। তবে বর্তমানে ভর্তিকৃত রোগীরা ছুটির পূর্ব পর্যন্ত হাসপাতালে অবস্থান করতে পারবেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হল। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে বেসরকারি ক্লিনিকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ঘটনায় শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারের রেজিস্ট্রেশন স্থগিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে কৈফিত তলবের নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পৃথকভাবে এ দুটি চিঠি ইস্যু করা হয়।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬