ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

০৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ PM
ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি

ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার  (৪ মার্চ) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

গ্রেপ্তার দুজন হলেন ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) ও হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকার আব্দুল্লাহ (২৮)।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়াম আহম্মেদকে এবং রাত ১০টার দিকে জামিরদিয়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন স্কয়ার মাস্টারবাড়ী এলাকার প্রধান সড়কের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দীপু চন্দ্র দাসের মরদেহে আগুন দেওয়ার সময় গ্রেপ্তার দুই আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশের দাবি, তারা রশি টেনে মরদেহ নামানোর সময় স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন। একই সঙ্গে জনতাকে উসকানি দিয়ে মরদেহের ওপর নির্যাতন চালাতেও তারা ভূমিকা রাখেন।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৫ জনের মধ্যে ১২ জন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬