অবকাঠামো উন্নয়নে অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

০৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ PM
 শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ফটো

দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো ও জনবল বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অধিদপ্তরকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এর সাংগঠনিক কাঠামো ও জনবল বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে শিক্ষা অবকাঠামো উন্নয়নের অনেক কাজ রয়েছে এবং সেসব কাজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'এলজিইডি ও অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একই প্রশাসনিক ছাতার অধীনে থাকায় সমন্বয়ের মাধ্যমে কাজের গতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।'

নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, 'অনেক সময় দেখা যায় নতুন নির্মিত ভবন কয়েক বছরের মধ্যেই জরাজীর্ণ হয়ে পড়ে। তাই নির্মাণ কাজের ক্ষেত্রে ঠিকাদারদের দক্ষতা, জনবল এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা যাচাই করে দায়িত্ব প্রদান করতে হবে। পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকর তদারকি ব্যবস্থার ওপরও তিনি গুরুত্ব দেন।'

আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়েও জোর দিয়ে তিনি বলেন, 'বর্তমান সময়ে নির্মাণের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও নকশার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে নির্মাণ কাজ হয় টেকসই, সুন্দর এবং ব্যয়-সাশ্রয়ী।'

মন্ত্রী আরও বলেন, 'ভবিষ্যতে এ ধরনের আলোচনা ও মতবিনিময় আরও ঘন ঘন অনুষ্ঠিত হবে এবং কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।'

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬