ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৯৩ শতাংশই ফেল

২০ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২২ PM
অপরাজেয় বাংলা, ঢাবি

অপরাজেয় বাংলা, ঢাবি © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল

ফলাফলে দেখা গেছে, এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯৩ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। এবার পাশের হার মাত্র ৭.২৯%। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ (পাশ) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৫৫৩ জন, যা শতকরা ৭.২৯%। আর বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৫ জন।

এবার মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টির বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭১২। আর পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন।

শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, মানবিকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞানে ২ হাজার ৯৮১ এবং ব্যবসায় শিক্ষায় ৪৬৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ জুলাই ২০২৬
‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬