ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি

২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আজ বুধবার (২১ জানুয়ারি) থেকে পুনঃনিরীক্ষণ করতে পারবেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। এটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (২০ জানুয়ারি) ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল অদ্য ২০ জানুয়ারি (মঙ্গলবার) প্রকাশ করা হলো। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি (বিজ্ঞান ৯৬২, ব্যবসায় শিক্ষা ২৭৮, মানবিক ১৬৯৪) আসনে ভর্তি হওয়ার জন্যে ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 

শাখা অনুযায়ী তিনটি পৃথক ফলাফল (মেধাক্রম অনুযায়ী) প্রকাশ করা হয়েছে। ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করে দেখা যাবে। তাছাড়াও, আবেদনকারীরা যে কোন মোবাইল অপারেটর থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

ফলাফল পুনঃনিরীক্ষা
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল কোনও প্রার্থী পুনঃনিরীক্ষায় আগ্রহী হলে ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ ১ হাজার টাকা ফিসহ সামাজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৯৩ শতাংশই ফেল

পুনঃনিরীক্ষার ফলাফল ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অংশে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীকে ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। এ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয়-মনোনয়ন দেওয়া যাবে না।

আরও বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি/ ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ প্রার্থীদেরকে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে। কোটার আবেদনপত্রের সাথে অবশ্যই বিষয় পছন্দক্রম (Online থেকে Download করা) ফরম জমা দিতে হবে।

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে...

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9