কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

কত নম্বর পেয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তারা

২০ জানুয়ারি ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ PM
রাফি, শাহারিয়ার ও রেহান (বাম দিক থেকে)

রাফি, শাহারিয়ার ও রেহান (বাম দিক থেকে) © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন মধুপুর শহিদ স্মৃতি হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ শাহারিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী রিফাত আল রাফি আর বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছেন রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ আবির আহমেদ রেহান।

ফলাফলে দেখা যায়, মোহাম্মদ শাহারিয়ার শিমুল সর্বমোট ১০০ নম্বর পেয়েছেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পেয়েছেন ২০ নম্বর। রিফাত আল রাফি ভর্তি পরীক্ষায় ৭৪ নম্বর এবং এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে পেয়েছেন ২০ নম্বর। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ৯৪।

এ ছাড়া বাণিজ্য শাখায় প্রথম হওয়া মোহাম্মদ আবির আহমেদ রেহানের মোট প্রাপ্ত নম্বর ৮৮.৭৫। তিনি ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৬৮.৭৫ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পয়েন্ট মিলিয়ে পেয়েছেন ২০ নম্বর। 

উল্লেখ্য, ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করে দেখা যাবে। তাছাড়াও, আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।  

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬