সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক শিমুল

বাকৃবিতে বাঁধনের নতুন কমিটি ঘোষণা

০৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জোনাল পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

১৪ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটিতে মো. রিদুয়ান হাসান সাব্বির সভাপতি এবং মো. নাঈমুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মো. রিদুয়ান হাসান সাব্বির। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শরিফুল কবির ও সামিহা রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমান আকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ নুশরাত জেরিন, দপ্তর সম্পাদক রোখাইয়া আক্তার তনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিফ মেহেরুন এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসান ইমাম। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো. ইয়ামুল ইসলাম বাকী এবং নির্বাহী সদস্য হিসেবে মো. তানবীন হাসান রাতুল মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ২০০০ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জোনাল পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে রক্তের চাহিদা পূরণ, বিনামূল্যে রক্তদাতাদের তালিকা তৈরি এবং নতুন রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬