৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ PM
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল © সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এবার আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, ৩০ নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা এবং সেদিনই কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে তারা। পরে ১ ও ২ ডিসেম্বর কক্সবাজার একাডেমি মাঠে অনুশীলন করবে পাকিস্তান দল।

এই সিরিজের প্রথম ম্যাচ ৩ ডিসেম্বর মাঠে গড়াবে। এরপর একদিন বিরতি দিয়ে ৫ ডিসেম্বর ফের মাঠে নামবে দল দুটি। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৭, ১০ ও ১২ ডিসেম্বর গড়াবে।

সবগুলো ম্যাচই কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচগুলো। আর ১৩ ডিসেম্বর ঢাকা ছাড়বে সফরকারীরা। 

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬