চরফ্যাশনে দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার আকস্মিক মৃত্যু

০১ মার্চ ২০২৬, ০২:৫২ AM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০২:৫৩ AM
মৃত পুলিশ কর্মকর্তা

মৃত পুলিশ কর্মকর্তা © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ইফতার শেষে নামাজ আদায় করে নিজ কক্ষে বিশ্রামে যান সাইফুল ইসলাম। পরবর্তীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন গ্রহণ করেন। কিছু সময়ের মধ্যে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান মাহমুদ বলেন, হাসপাতালে আনার পর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার দশমীনা উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আব্দুল মজিদ পেদার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী নাছিমা, ছেলে জাহিদুল ও মেয়ে লামিয়াসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

১৯৯৪ সালে উপপরিদর্শক পদে বাংলাদেশ পুলিশ-এ যোগদান করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয়। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: পুলিশ
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9