অস্ত্র নিয়ে খেলার সময় শিশু সন্তানের মিসফায়ারে এসআই গুলিবিদ্ধ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ AM
গুলিবিদ্ধ এসআই মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে

গুলিবিদ্ধ এসআই মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে © সংগৃহীত

নাটোরে নিজ বাসায় শিশু সন্তানের হাতে থাকা পিস্তলের মিসফায়ারে দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এসআইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় ফেরেন এসআই মামুন। এ সময় নিজের ব্যবহৃত সরকারি পিস্তলটি বিছানার ওপর রেখে তিনি ওয়াশরুমে যান। তখন তার শিশু পুত্র পিস্তলটি নিয়ে খেলার সময় হঠাৎ মিস ফায়ার হয় এবং গুলিটি এসআই দেওয়ান মামুনের বাম পায়ে বিদ্ধ হয়।

তিনি জানান, ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ওই ক্লিনিকে গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান। এটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

পাহাড়ি ঝিরিতে ভাসছিল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ
  • ০৮ নভেম্বর ২০২৬
হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা-মা, পাশ…
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা বোর্ডের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
  • ০৮ নভেম্বর ২০২৬
৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বরিশালে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ, আটক ৩
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশন করা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950