শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪২ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

আগামী ২৪ নভেম্বর তিনদিনের দুটি ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৭ ক্রিকেট দল। এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিরিজের প্রথম তিনদিনের ম্যাচটি ২৮ নভেম্বর মিরপুর শেরে–ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় তিনদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর থেকে বসুন্ধরা স্টেডিয়ামে। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৭, ৯ এবং ১২ ডিসেম্বর। তিনটি ওয়ানডেই চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলে এবারও জুনিয়র তারকারাই জায়গা পেয়েছেন। অবশ্য, ধারাবাহিকভাবে রান করে যাওয়া অদ্রিত ঘোষ রয়েছেন স্কোয়াডে। তার সঙ্গে আছেন সামি ও কাওসারসহ আরও প্রতিভাবান ক্রিকেটাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল: মোহাম্মদ সামি, কাওসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার, নুবায়েত আলম।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬