যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, লেনদেন যত ঘণ্টা

১৯ মার্চ ২০২৬, ০৯:৪২ AM
ব্যাংক খোলা

ব্যাংক খোলা © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের শিল্পসংশ্লিষ্ট এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনায় নির্দিষ্ট কিছু এলাকায় তফসিলি ব্যাংকের শাখাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)-এর নির্দেশনা অনুযায়ী, পোশাক শিল্প-ঘন এলাকা হিসেবে পরিচিত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো আজ খোলা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহক পর্যায়ে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি রাখা হয়েছে। ১৮ মার্চ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও পোশাক খাতের জরুরি প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোশাক শিল্পের লেনদেন নির্বিঘ্ন করতে বিভিন্ন ব্যাংক তাদের গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা রেখেছে। এর মধ্যে প্রাইম ব্যাংক তাদের আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চালু রেখেছে। ব্র্যাক ব্যাংক মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখায় সেবা দিচ্ছে।

সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়ার শাখা চালু রেখেছে। এনসিসি ব্যাংক মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে কার্যক্রম চালাচ্ছে। এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কারওয়ান বাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বেশ কিছু শিল্পাঞ্চলীয় শাখায় সেবা প্রদান করছে।

এর আগে জারি করা নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা পাবেন। মূলত পোশাক শিল্পের আর্থিক লেনদেন সচল রেখে শ্রমিকদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়েই লাপাত্তা, এরপর সরকারি চাকরি, পেয়েছেন …
  • ২৯ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ৩৭ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি
  • ২৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয় এমপিওভুক্তির উদ্যোগ
  • ২৯ আগস্ট ২০২৬
হোটেলে ১২ লাখ টাকা বকেয়ার প্রমাণ মেলেনি, সেই শাহরিয়ারকে দলে…
  • ২৯ আগস্ট ২০২৬