সেই ঘটনায় ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও নির্ধারিত সময়ে প্রবেশের অনুমতি না পাওয়ায় সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন ক্ষুব্ধ সাংবাদিকরা। এবার এ ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঘটনাটি ১০ নভেম্বরের, বিসিবি আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’-এর শেষ দিনে। টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিকেল ৪টায় সাংবাদিকদের কেক কাটার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ে উপস্থিত সাংবাদিকদের গেটের বাইরে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত সাংবাদিকদের বাদ দিয়েই ভেতরে কেক কাটেন বিসিবির কর্মকর্তারা।

এর আগের দিনও সংবাদ সম্মেলনে বোর্ড কর্মকর্তাদের প্রায় আধাঘণ্টা দেরিতে আসা নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। টানা দুই দিনের এমন আচরণে বিরক্ত হয়ে ক্রীড়া সাংবাদিকরা একযোগে পরদিনের সংবাদ সম্মেলন বর্জন করেন।

এই ঘটনার দুদিন পর এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমি নিজেও আপনাদের (সাংবাদিকদের) দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ করতে একটু সময় লেগে গিয়েছিল। বাইরে এসে দেখলাম আপনাদের পূর্ণ সম্মান জানানো হয়নি। আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমরা সেই আমন্ত্রণ রক্ষা করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

তবে কেবল ক্ষমা চেয়েই থামেননি বুলবুল, এই অবহেলার কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বিসিবিপ্রধান। তিনি বলেন, ‘আপনাদের কথা দিচ্ছি, কোন ডিপার্টমেন্টের কারণে কেন এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

সাংবাদিকদের ক্রিকেটের অন্যতম প্রধান ‘স্টেকহোল্ডার’ হিসেবে উল্লেখ করে বুলবুল আরও বলেন, ‘ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এমন ভুল না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাব।’

‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না’
  • ২১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকা…
  • ২১ মে ২০২৬
পে স্কেল নিয়ে সভায় বসছে কমিটি, চূড়ান্ত ফয়সালা কি আজই?
  • ২১ মে ২০২৬
কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
  • ২১ মে ২০২৬
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081