আকস্মিক অসুস্থতায় সিসিইউতে ফারুক আহমেদ

০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। অন্যদিকে বিকেএসপিতে ব্যস্ত নারী ক্রিকেট। এছাড়া রাজশাহীতে আফগানিস্তানের সঙ্গে ২-২ সমতায় আজই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে যুবারা। ক্রিকেটারদের একরাশ ব্যস্ততার মাঝেও ঢাকার এক পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কনফারেন্সে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদও উপস্থিত ছিলেন। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদপিণ্ডে একটি ব্লক ধরা পড়ে। পরে সন্ধ্যায় তার হার্টে রিং বসানো হয়েছে।

জানা গেছে, বর্তমানে ফারুকের শারীরিক অবস্থা অনেকটাই উন্নত এবং আশঙ্কামুক্ত তিনি। সবকিছু ঠিক থাকলে সোমবার (১০ নভেম্বর) কেবিনে ফিরে যাবেন তিনি। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্…
  • ১৩ অক্টোবর ২০২৬