পথচারী কালাম পরিবারকে কেন ৫ লাখ টাকা, ব্যাখ্যা দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

০৩ নভেম্বর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫০ PM
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ © সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দিয়ে গত ২৬ অক্টোবর হেঁটে যাওয়ার সময় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। সে সময় নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; যা নিয়ে সে সময় স্যোশাল মিডিয়ায় সমালোচনা হয়। কেউ কেউ প্রশ্ন তোলে, একটি জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা? কেউ আবার কালাম পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

মূলত এ সময় বিষয় নিয়েই মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ কথা বলেন। কেন ওই পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার হয়েছে, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছে রেল কর্তৃপক্ষ আয়োজিত ওই সংবাদ সম্মেলনে। তিনি জানান, ‘এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবে দেওয়া হয়েছে’। সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের একটি কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন হয়। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ঘটনার পরে আমরা নিজেরা ওই ভিক্টিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। যতটুকু করার, তার হাসপাতাল নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত যত কিছু আছে, আমাদের ডিএমটিসিএল এবং মিনিস্ট্রি থেকে উভয়ে মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছি। আর কিছু সাহায্য হিসেবে উপদেষ্টা স্যার মিনিস্ট্রি থেকে দিয়েছেন। এবং অনেকে এটাকে জীবনের মূল্য বলছেন, আসলে এটা জীবনের মূল্য হিসেবে দেওয়া হয়নি। ওটা তাৎক্ষণিক সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইস্যুতে অধিদপ্তর-টেলিটকের মিটিং, যে সিদ্ধান্ত এলো

তিনি আরও বলেন, ভিক্টিমের পরিবারকে কিভাবে সাহয্য করা যায়, তারা এর সমাধান খুঁজছি। তার ওয়াইফের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং যোগ্যতা অনুযায়ী একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। তিনি যখন তার সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, সবকিছু দিয়ে দেবেন (হয়ত অফিসে পৌঁছে গেছে), এটা দেওয়ার পরে তার জন্য চাকরির ব্যবস্থা করছি । 

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ওনার হয়ত আরও ছয় মাস লাগবে অনার্স কমপ্লিট করতে। অনার্স কমপ্লিট করলে, ওই যোগ্যতা অনুযায়ী যতটুকু চাকরিতে তাকে পদোন্নতি দেওয়া যায় বা করা যায়, ওই ব্যবস্থা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে।  

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9