তিন ফরম্যাটের ৩ সহ-অধিনায়কের নাম ঘোষণা বাংলাদেশের

১৮ নভেম্বর ২০২৫, ০৭:০৩ PM
বিসিবি

বিসিবি © সংগৃহীত

তিন ফরম্যাটের জন্য তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসান।

টেস্ট দলে নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ। চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ না হওয়া পর্যন্ত শান্তই অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন।

ওয়ানডে ফরম্যাটে মিরাজের অধিনায়কত্বে সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন শান্ত। উল্লেখযোগ্য বিষয় হলো—চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব মিরাজের হাতে তুলে দিয়েছিল বিসিবি।

অন্যদিকে টি-টোয়েন্টি দলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। এর আগে, লিটন কুমার দাসকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬